মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা বলয়
দি নিউজ লায়ন ; ৭ ডিসেম্বর সোমবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজনৈতিক সমাবেশ ঘিরে পশ্চিমমেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠ এ নিরাপত্তার কোনরকম গাফিলতি বা ফাঁকফোকরে খামতি থাকছে না। কলেজ মাঠের অর্ধেক অংশ জুড়ে এই সমাবেশে সর্বক্ষণের জন্য ৮০ টিরও বেশি সিসিটিভির ক্যামেরা নজরদারিতে থাকছে সক্রিয়ভাবে। একইসঙ্গে অর্ধেক অংশে হেলিপ্যাড তৈরি করা হয়েছে।
সমাবেশের প্রায় এক সপ্তাহ আগে থেকে পুরো মাঠের নিয়ন্ত্রণে রেখে পুলিশ কর্মীরা।মেদিনীপুর কলেজ মাঠের বিভিন্ন জায়গায় নজরদারি তে রেখেছেন পুলিশ কর্মীরা।,যার ফলে এক সপ্তাহ আগে থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশের জন্য তৈরি ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। তার পরেও থাকছে মাঠের বিভিন্ন জায়গায় সিসিটিভির নজরদারি ও বিভিন্ন প্রযুক্তিগত নজরদারির সুরক্ষা বলয়। যা সর্বকালের রেকর্ড ভেঙে মেদিনীপুর কলেজ মাঠে জন সংখ্যার উপস্থিতির হার উপচে পড়বে বলে মনে করছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি জানান, এতদিন ধরে যে সমস্ত সমাবেশ হয়েছে তার সবকে ছাপিয়ে এবারে বৃহৎ আকারের সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রতিটি বুথ অর্থাৎ ৪ হাজারেরও বেশি জেলার বুথস্তর থেকে একটি করে গাড়ির ব্যবস্থা ছাড়াও আলাদা করে মহিলা কর্মী ও অন্যান্যদের নিয়ে গাড়ি আসবে জেলা জুড়ে। প্রায় ৯০০টির ও বেশি বাস ৭ই ডিসেম্বরের এই সমাবেশে উপস্থিত হবে জেলার দলীয় কর্মীদের নিয়ে।
যা সর্বকালের রেকর্ড ভাঙবে বলেই মত প্রকাশ করেছেন জেলা সভাপতি। ইতিমধ্যেই রবিবার সকাল থেকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী সভাস্থল ঘিরে কড়া নজরদারি চালাচ্ছেন। যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আগাম সতর্কতার জন্য বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবারের এই জনসভা যা সর্বকালের রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে মত প্রকাশ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক দিনেন রায়।তাই মেদিনীপুর শহর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Post a Comment